মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহ ডিবি পুলিশের এসআই কমল সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন উজান ঘাগড়া সাকিনস্থ মোঃ মকবুল হোসেন (৬০)এর বসত বাড়ীর সংলগ্ন উত্তর পাশে দাপুনিয়া বাজার হতে চুরখাই গামী পাঁকা রাস্তার উপরে হতে গত ৫ অক্টোবর বিকেল সোয়া ৩ টায় ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম (৩৫), পিতা-মজিবুর রহমান,সাং-ভাটিঘাগড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। আসামীর বিরুদ্ধে ০৪টি মাদক মামলা রয়েছে।

উদ্ধারকৃত ০২ কেজি গাঁজা এর বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *