মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৫টি পদের মধ্যে ১২টিতে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। বিএনপিপন্থী প্যানেলের আইনজীবীরা জয়ী হয়েছেন ৩ টিতে।
নির্বাচনে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের আলহাজ্ব মো: ফজলুল হক ৪৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের অ্যাডভোকেট নুরুল হক পেয়েছেন ৪৪৯ ভোট। আওয়ামী লীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের অ্যাডভোকেট আবুল কালাম ৫০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মনজুরুল হাসান জুয়লে পেয়েছেন ৪১০ ভোট।
