নিরব হাসান
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ আকুয়া খালপার এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশের অর্থনৈতিক অবস্থা ও সাধারণ মানুষের নানা সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, জনগণের অধিকার আদায়ে বিএনপি সবসময় রাজপথে রয়েছে এবং আগামীতেও জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে। উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দারাও অংশগ্রহণ করেন এবং বিভিন্ন মতামত তুলে ধরেন।
এই সময় উপস্থিত ছিলেন ২৮ নং ওর্য়াড বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান
চঞ্চল,কাজল , শাহজাহান, যুগ্ন আহ্বায়ক হেলাল উদ্দিন,যুগ্ন আহ্বায়ক কবির, জনি, মোঃ সারোয়ার জাহান সোহাগ, ইয়াসিন, মোজাম্মেল, সাজ্জাদ সহ আরও অনেকে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *