সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা
ময়মনসিংহে ক্রিকেট, কাবাডি, মার্শাল আর্ট ও দাবা নিয়ে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর আঞ্চলিক পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় সার্কিট হাউজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি।
বিশেষ অতিথি ছিলেন লুৎফুন নাহার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ.কে.এম মাহবুবুল আলম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শহিদুল আমিন খসরু এবং জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজাদ জাহান।
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, ময়মনসিংহের সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” স্লোগানকে সামনে রেখে তরুণ ক্রীড়াবিদদের উৎসাহিত করা হয়।
