সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ।
ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় জেলার প্রথম আর্টিফিশিয়াল টার্ফ ফুটবল খেলার মাঠের শুভ উদ্বোধন করেছেন সংসদ সদস্য
আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, একসময় ময়মনসিংহ অঞ্চল খেলাধুলার জন্য খুব বিখ্যাত ছিল, তবে মাঝে কিছুটা হারিয়ে গিয়েছিল।
তিনি বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা তারেক রহমান যুবসমাজকে মাঠে রাখতে এবং খেলাধুলাকে পেশা হিসেবে নিতে প্রাথমিক স্কুলে খেলাধুলার সব ইভেন্ট বাধ্যতামূলক করেছেন। পাঠ্যসূচিতে খেলাধুলা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছেন এবং প্রশিক্ষণের জন্য ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনা করেছেন।”
আবু ওয়াহাব আকন্দ আরও জানান, নতুন খেলার আইটেমে শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং স্কুলগুলোতে তাদের চাকরির ব্যবস্থাও করা হবে।
তিনি বলেন, যারা দীর্ঘদিন খেলাধুলার সঙ্গে যুক্ত থেকে বয়সের কারণে অবসর নেন, তারা প্রায়ই চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। অতীতে খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার মতো কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা ছিল না। বর্তমান সরকার সেই দিকটি নিয়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
