আরিফ রব্বানী
ময়মনসিংহ
ময়মনসিংহে শিশু-কিশোরদের আত্মরক্ষার কৌশল শেখানো, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে ‘Self-Defence Training Programme’-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (০১ নভেম্বর) John Amos International School-এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।

অনুষ্ঠানে শিশু-কিশোরদের আত্মরক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, আত্মরক্ষার প্রশিক্ষণ শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যম নয়; বরং এটি শিশু-কিশোরদের আত্মবিশ্বাস, শৃঙ্খলাবোধ, মানসিক দৃঢ়তা এবং যেকোনো বিপদ মোকাবিলার সক্ষমতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ছোটবেলা থেকেই আত্মরক্ষার কৌশল শেখার মাধ্যমে শিশু-কিশোররা নিজেদের নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবে।

সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত আত্মরক্ষামূলক প্রশিক্ষণের আয়োজন শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে সচেতন, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নতুন প্রজন্ম গড়ে তোলার মাধ্যমে একটি নিরাপদ সমাজ প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।

শিশু-কিশোরদের নিরাপত্তা, আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে John Amos International School-এর এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *