লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের একডালা সরকারি প্রাথমিক বিদ্যালযয়ে ১ নভেম্বর (২০২৬ ) রবিবার দুপুর সাড়ে ১২ টায় উক্ত একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে লাল ফিতা কেটে মিড – ডে মিল স্কুল ক্যান্টিনের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক জনাব আল – মামুন মিয়া।
উদ্বোধনের পর তিনি বক্তব্যে বলেন অত্র স্কুল ক্যান্টিনে শিক্ষার্থীদের খাবারের জন্য পুষ্টিকর খাবার রয়েছে সিদ্ধডিম, কলা, খেজুর, ড্রাই কেক, বন রুটি, চিনা বাদাম ও কিসমিস।
তিনি আরো বলেন কুপন ভিত্তিক ক্যান্টিন । কুপনের মাধ্যমে উক্ত স্কুল শিক্ষার্থীরা তাদের ইচ্ছেমতো খাবার বেছে নিয়ে খেতে পারবে। তবে শর্ত একটা সিদ্ধডিম ও কলা বাধ্যতা মূলক খাবার নিয়ে খেতে হবে। কারণ এতে পুষ্টি বেশি আছে।
এ সময় কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ, জয়পুরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী ও সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জহুরুল ইসলাম।
কালাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোরশেদা আখতার বানু, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার রাশেদুল আলম,সহকারী প্রাথমিক শিক্ষক অফিসার তরিকুল ইসলাম ও গ্রাম উন্নয়ন কর্ম ( গাক) এর এসিস্টেন্ট ডাইরেক্টর (সিএনডি) জিয়া উদ্দিন সরদার।
এছাড়াও উল্লেখিত একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়েপ্রধান শিক্ষক গীতা রানী, সহকারী শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্টও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অত্র মিড – ডে মিল স্কুল ক্যান্টিনের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন।
