আরিফ রববানী
ময়মনসিংহ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার আমির ও কেদ্রীয় মজলিশে শুরা সদস্য,
,ময়মনসিংহ ৪ সদর আসনের এমপি মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেছেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। যেই সমাজ ব্যবস্থায় কোন বৈষম্য থাকবে না, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারিত্ব থাকবে না। একটি বৈষম্যহীন কল্যাণ ও মানবিক রাষ্ট্র বিনির্মাণ বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির অন্যতম কর্মসূচি।জামায়াতে ইসলামীর সেই কর্মসূচি সঠিক অনুধাবন করতে পারার ফলে তরুণ প্রজন্ম ইউ ওয়ান জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠার স্লোগান দিয়ে একটি বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত রাষ্ট্রের দাবিতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে বিপ্লব অর্জন করে।

শুক্রবার (৪এপ্রিল) সকালে ময়মনসিংহ সদর এলাকার মাইজ বাড়ী লেংড়ার বাজারে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

আজ দেশের মানুষ বুঝতে পেরেছে ইসলাম ব্যতীত শান্তি প্রতিষ্ঠা হবে না উল্লেখ করে জামায়াত নেতা মাওলানা কামরুল আহসান ইমরুল বলেন- শান্তিকামী মানুষ আজ দলে-দলে ইসলামের দিকে ধাবিত হচ্ছে। ছাত্র-জনতা আন্দোলন করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ করেছে। ক্ষমতার পালাবদলের জন্য ছাত্র-জনতা জীবন আর রক্ত দেয়নি। ছাত্র-জনতার অর্জিত বিপ্লবের সুফল ভোগ করতে হলে ঐক্যবদ্ধ ভাবে দেশ গঠনে কাজ করতে হবে। আমি কী পাবো, আমার দল কি পাবে! এই হিসাব করার সময় এখন নয় উল্লেখ করে তিনি বলেন, এখন হিসাব শুধু একটাই করতে হবে আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়বো। ছাত্র-জনতার আন্দোলনে পরাজিত শক্তি তাদের বিদেশি প্রভুদের ষড়যন্ত্রে সামনে প্রতিবিপ্লবের অপপ্রচেষ্টা চালাবে। সেটি ভয়ংকর রূপ নিতে পারে, সেজন্য সকল রাজনৈতিক দলকে ছাত্র-জনতার পক্ষে এককাতারে অবস্থান নিতে হবে।

এ সময় তিনি আরও বলেন, কোন একটি রাষ্ট্রকে ধ্বংস করতে পরাশক্তি প্রথম যেই কাজটি করে সেটি হচ্ছে ঐ রাষ্ট্রের জাতি-গোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করা। দলমত, জাতি-গোষ্ঠী, ধর্ম-বর্ণ সকলে বাংলাদেশের নাগরিক পরিচয়ে এক ও অভিন্ন থাকতে পারলে কোন পরাশক্তি বাংলাদেশের অগ্রযাত্রার পথে আর বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সকল আন্দোলন সংগ্রামে আমাদের বিজয় হয়েছে যুব সমাজের হাত ধরে। তাই যুব সমাজকে আগামীতেও ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে একটি উন্নত ও আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

জামায়াত নেতা মাওলানা কামরুল আহসান ইমরুল মাইজবাড়ীবাসীর উদ্দেশ্যে বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা জনগণের রক্ত চুষে খেয়েছে। পাড়া-মহল্লায় তারা ভিলেজ পলিটিক্স চালিয়েছে। এতে সামাজিক ও নৈতিক অবক্ষয় হওয়ার পাশাপাশি মানুষে-মানুষে হিংসা বিদ্বেষ ও বিভেদ সৃষ্টি হয়েছে। তারা এখনো ভিলেজ পলিটিক্সের অপচেষ্টা করছে। তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার মাধ্যমে সামাজিকভাবে প্রতিহত ও বয়কট করতে হবে। তিনি আগামীদিনে ময়মনসিংহ সদরকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে সকলের কাছে সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জামায়াতের এই আমীর আরে বলেন, এই দেশের প্রতিটি অর্জনের পেছনে মেহনতী জনগতার ত্যাগ অনস্বীকার্য। আজ আমরা যাদের পাশে দাঁড়াতে পেরেছি, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। বাংলাদেশ জামায়াতে ইসলামী এর পক্ষ থেকে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়ে তিনি বলেন, সদরের মাটি যেমন বীরের জন্ম দিয়েছে, তেমনি আমরা বীরের উত্তরসূরিদের সম্মানে মাথা নত করি না, উঁচু করি শ্রদ্ধায়।

জামায়াত নেতা মাওলানা কামরুল আহসান ইমরুল
এর নেতৃত্বে জামায়ত আয়োজিত এই মানবিক উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা,ফ্রি মেডিকেল চেকআপ ও ঈদ উপহার হিসাবে পেয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ভুক্তভোগীরা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *