নিরব হাসান
ময়মনসিংহ
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল বিএনপির ঐতিহ্যবাহী ও জনপ্রিয় সংগঠন ময়মনসিংহ মহানগর তাঁতী দলের উদ্যোগে ৩০ নং ওয়ার্ডের কর্মী সমাবেশ আজ বিকালে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনামুল হক আকন্দ লিটন, আহবায়ক, ময়মনসিংহ জেলা কৃষকদল ও যুগ্ম আহ্বায়ক ময়মনসিংহ মহানগর বিএনপি
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলম আহবায়ক মহানগর তাঁতি দল আরো উপস্থিত ছিলেন আনোয়ার পারভেজ, সদস্য সচিব মহানগর তাঁতীদল, দলের অন্যতম নেতা রিপন আকন্দ সহ মহানগর তাঁতীদলের অন্যান্য নেতৃবৃন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মাসুদুল হক, জনাব মোঃ নুরুজ্জামান চান, উপস্থিত ছিলেন মোঃ সুমন মিয়া সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
