ময়মনসিংহ প্রতিনিধি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চৌকশ টীমের মাধ্যমে ময়মনসিংহ জেলার পাগলা থানার তললী নামাপাড়ার শীর্ষ মাদক ব্যবসায়ী মেহেদী হাসান ওরফে রকিবকে আটক করে।
৯ নভেম্বর ভোরে মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক খোরশিদ আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ফোর্স সঙ্গীও আন্ত:জেলার মাদক ব্যবসায়ী গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুরিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে তললী নামা পাড়ার শীর্ষ মাদক ব্যবসায়ী রকিবকে ১টি বিদেশী পিস্তল ম্যাগজিন সহ পাঁচ রাউন্ড গুলি, ২২ কেজি গাঁজা ও ১ টি মোবাইল ফোনসহ পাগলা থানার তললী নামাপাড়ার শীর্ষ মাদক ব্যবসায়ী মেহেদী হাসান রকিবকে গ্রেফতার করা হয়েছে।
মাদকদ্রব্যের উপ-পরিচালক খোরশিদ আলম ভোরের আকাশকে জানান, মেহেদী হাসান রকিব কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে আমাদের উপস্থিতি টের পেয়ে গুলি করার প্রস্তুতি নেয় তৎক্ষণিক আমরা তার উপর ঝাঁপিয়ে পরি এবং তাকে আটক করতে সক্ষম হয়। আটকের পর তার ঘর মাদক উদ্ধার করে।
তিনি আরো বলেন, আসামিকে রিমান্ডে আনলে আরো তথ্য পাওয়া যেতে পারে।
গ্রেফতারকৃত আসামি হলো, মেহেদী হাসান রকিব (২৫)পিতা: মজিবর রহমান নিগুরিয়া তললী নামাপাড়া।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে উপপরিদর্শক মোর্শেদ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পাগলা থানায় নিয়মিত মামলা দায়ের।
