সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

ময়মনসিংহ সদর উপজেলা ৩নং-বোররচর ইউনিয়নের গরীব অসহায় ও দুস্থ্য মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরন করা হয়েছে।

১৮ ই জুন রবিবার সকাল ১০ টায় বোররচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সাব্বির।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র দাস সহ ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ইউপি সদস্য জয়নাল আবদীন, বোররচর ইউনিয়ন সাবেক ছাত্র লীগ সভাপতি গোলাম মোস্তফা গোলাপ সহ আওয়ামী লীগ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির জানান, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ১০ কেজি পরিমাণ ভিজিএফের কার্ডধারী অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।

চরাঞ্চলের দুই হাজার ২৪৫ টি নিম্ন আয়ের পরিবার বিনামূল্যে ১০ কেজি চাল পেয়ে ভিষন খুশি । রহিমা নামের একজন বৃদ্ধা বলেন, ‘ঈদের আগে সরকার থেকে আমাদের ১০ কেজি করে চাল দিলো, চাল পেয়ে আমরা আনন্দিত, সরকারকে ধন্যবাদ দেই ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *