সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ।
জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ) এর অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন জানান ডিবি পুলিশের এসআই (নিঃ) কমল সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন কাঠালী সাকিনস্থ মল্লিক বাড়ী মোড়ে ইনডেক্স কোম্পানী লিঃ এর পূর্ব পাশে মোঃ দুলাল মিয়া (৩৭), পিতা-মোঃ আফসার উদ্দিন এর দোকানের সামনে ঢাকা-ময়মনসিংহ গামী মহাসড়কের পশ্চিম পাশ হইতে ০৮ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ ১৭.৫০ ঘটিকায় ০২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। শ্রী চন্দন চৌহান (৩৫), পিতা-শ্রী নারায়ণ চৌহান, মাতা-মৃতঃ সাবিত্রী চৌহান, সাং-কাঠালী, থানা-ভালুকা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ০২ কেজি গাঁজা এর বিষয়ে গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
