সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
ময়মনসিংহ জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল “গ্রন্থাগারে বই পড়ি , স্মার্ট বাংলাদেশ গড়ি”। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহিনুল ইসলাম ফকির অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ময়মনসিংহ, মোহছিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার, ময়মনসিংহ, প্রধান আলোচক কবি শামীম সিদ্দিকী, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোঃ আব্বাছ আলী, সহকারী পরিচালক, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, ময়মনসিংহ। সভাপতিত্ব করেন মাহফুজুল আলম মাসুদ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ‌ ময়মনসিংহ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *