কোভিড ১৯ এর ৩য় ও ৪র্থ ডোজ প্রদানে আজ সারা দেশের মত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে পরিচালিত হয় বিশেষ টিকাদান ক্যাম্পেইন।

সকাল ০৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত পরিচালিত এ ক্যাম্পেইনে আজ প্রায় ২ হাজার নাগরিক কে ৩য় ও ৪র্থ ডোজের টিকা প্রদান করা হয়েছে।

মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় ও ওয়ার্ড কাউন্সিলরগণের সহযোগিতায় ক্যাম্পেইন বাস্তবায়ন করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ।

আজ এ ক্যাম্পেইন এর কার্যক্রম পরিদর্শন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম লিমা, খাদ্য ও স্যানিটশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামীকাল ১১ জুলাই এ ক্যাম্পেইন পরিচালিত হবে। ৩য় ও ৪র্থ ডোজ প্রাপ্য এখনও যারা টিকা নেয় নি তাদেরকে আগামীকাল টিকা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *