সামদানি হোসেন বাপ্পি
স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ স্লোগানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাসপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে কারিগরি শিক্ষার প্রচার ও প্রসারকল্পে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট, ময়মনসিংহ বর্ণাঢ্য র্যালী ও অভিভাবক সমাবেশের আয়োজন করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বুলবুল আহমেদ, চীফ ইন্সট্রাক্টর, ও বিভাগীয় প্রধান কম্পিউটার বিভাগ,
উক্ত র্যালীর শুভ উদ্বোধন করেন মোহাম্মদ শফিকুর রেজা বিশ্বাস বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ময়মনসিংহ বিভাগ।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন জান্নাতুন নারগিস ডেইজী, ইন্সট্রাক্টর (ননটেক) সিভিল বিভাগ এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের অভিভাবক বৃন্দ।
