আরিফ রববানী
ময়মনসিংহ
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামী নতুন বাজার সাংগঠনিক থানার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮মার্চ) ১৭রমজান বিকাল ৪ টায় ময়মনসিংহ নগরীর সিটি কলেজিয়েট স্কুল মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নতুন বাজার সাংগঠনিক থানার জামায়াতের ইসলামীর আমীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর আমীর এবং ময়মনসিংহ – ৪ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস। এ দিনটি মুসলিম উম্মাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। মুসলিম ইতিহাসের প্রথম সশস্ত্র যুদ্ধ বদর। হিজরি দ্বিতীয় সনের ১৭ রমজান মদিনা থেকে প্রায় ৭০ মাইল দূরে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল বিশ্বাসী ও অবিশ্বাসীদের লড়াই ‘বদরযুদ্ধ’। ইসলামের ইতিহাসে এক বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এ যুদ্ধ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা ও নতুন বাজার সাংগঠনিক থানার নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
