মো ইমরুল আহসান
৩০ জানুয়ারি ভালুকা উপজেলার ডোবালিয়া পাড়া এলাকায় যথাযথ পরিবেশগত ব্যবস্থাপনা না থাকায় ওয়াং শিয়াং ইন্ডাস্ট্রিজ লি: নামক ব্যাটারি কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং ১৫,০০০/- টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। মোবাইল কোর্টে ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদুল হাসান ও প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক জনাব হাদীউল ইসলাম। উক্ত কারখানা ও পাশের আরেকটি ব্যাটারি রিসাইকেল কারখানাকে পরিবেশগত ব্যবস্থাপনা মেনে কার্যাক্রম চালানোর নির্দেশ প্রদান করা হয়। এ সময় ভালুকা থানার পুলিশ সদস্যবৃন্দ সহযোগিতা করেন।
