স্থানীয় প্রতিনিধি
ময়মনসিংহের ৪ নং বাউন্ডারি রোড অনুমোদিত নকশা বহির্ভূত ভাবে বহুতল ভবন নির্মাণ করায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করে। পরিদর্শনকালে দেখা যায়,উক্ত ভবনের সামনে ৭/৮ ফিট রাস্তা থাকা সত্ত্বেও ময়মনসিংহ বিসি কমিটি কর্তৃক ৯ তলা আবাসিক ভবন নির্মাণের লে- আউট প্ল্যান অনুমোদন দেয়। সামনের ৭/৮ ফিট রাস্তা থাকা সত্ত্বেও ময়মনসিংহ বিসি কমিটি ৯ তলার অনুমোদন কিভাবে দিলেন???? এছাড়াও উক্ত ভবনটি অনুমোদিত নকশা অনুসরণ না করে সেটব্যাক এর ব্যত্যয় করে আইন বহির্ভূতভাবে নির্মাণ কাজ করছে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ১৫ দিনের মাঝে উক্ত নির্মানাধীন ভবনের অনুমোদিত লে আউটের ব্যত্যয়কৃত অংশ সেটব্যাক অনুযায়ী সংশোধন করার নির্দেশ প্রদান করে।
