০৭ অক্টোবর অনুমান ০৮.৩০ ঘটিকার সময় অধিনায়ক, র্যাব-১৪ ময়মনসিংহ এর নির্দেশক্রমে র্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চুরখাই সাকিনস্থ পাঁচ রাস্তার মোড় নামক এলাকার ভাই ভাই চাকার দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে। উক্ত চেকপোষ্ট পরিচালনাকালে ০১। মোঃ আজাহার আলম (২৮), পিতা- আব্দুল মান্নান, ০২। জুয়েল (২৯), পিতা-মৃত আবু বক্কর সিদ্দিক, ০৩। মোকারম হোসেন (২৭), পিতা-মৃত সুরুজ্জমান, সকলের সাং-হারুটি, থানা-
কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের‘কে আটক করে। ধৃত আসামীদের কাছ থেকে সর্বমোট ৮৮৫ পিছ নিষিদ্ধ মাদকদ্রব্য Tapentadol Tablets উদ্ধার করত জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের‘কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসতেছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের করত হস্তান্তর করা হয়েছে।
