সামদানি হোসেন বাপ্পি

ময়মনসিংহের গফরগাঁওয়ে একজনকে কুপিয়ে খুন করেছে দূর্বত্তরা।সোমবার দুপুর ১ টার দিকে উপজেলা পাগলা থানার গয়েশপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম হারুন অর রশিদ। সে একজন হোমিওপ্যাথি ডাক্তার।

প্রাথমিকভাবে জানা যায়, রশিদ নামে এক হোমিও চিকিৎসককে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ফিরোজা হোমিও হলে কুপিয়ে হত্যা করেছে রুবেল মিয়া (৩৫) নামে এক যুবক।

এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক রুবেলের বাড়িতে আগুন দিয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পাগলা থানা পুলিশ ৪টি ফাকা গুলি ছোঁড়ে।

নিহত হারুন অর রশিদ ওই ইউনিয়নের গোয়ালবর গ্রামের মৃত খুরশেদ আলমের ছেলে। হারুনের গয়েশপুর বাজারে একটি বাড়ি রয়েছে। সেখানে তিনি দীর্ঘ দিন ধরে হোমিও চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। ঘাতক রুবেল একই ইউনিয়নের নেওকা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খায়রুল বাশার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক রুবেলকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *