সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হলরুমে গত ১০ জুন ২০২৩ ইং তারিখে এক আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠান এবং বাস্তবায়নে ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। আলোচনা সভায় উপস্থিত ছিলেন পরিচালক (মচিমহা) গোলাম ফেরদৌস, উপপরিচালক (মচিমহা) ডাঃ জাকিউল ইসলাম, অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আব্দুল কাদির (মচিমহা)।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ডাক্তার আব্দুল হান্নান মিয়া। মুখ্য সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন গাইনী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার তায়েব তানজিল মির্জা। অনুষ্ঠানে বক্তারা জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ এর উদ্দেশ্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *