সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
মনোরম পরিবেশে জমে উঠেছে ময়মনসিংহ শিল্প ও বাণিজ্য মেলা। মেলার নান্দনিক আয়োজন, রঙিন স্টল আর চোখ ধাঁধানো সাজসজ্জায় মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা।
মেলায় দেশি-বিদেশি বিভিন্ন পণ্যের স্টল বসেছে। হস্তশিল্প, কুটির শিল্প, ইলেকট্রনিক্স, গার্মেন্টস, খাদ্যসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় সবকিছুই মিলছে এখানে। বিকেল থেকে রাত পর্যন্ত মানুষের ভিড়ে মেলাপ্রাঙ্গণ পরিণত হয়েছে উৎসবমুখর জনসমুদ্রে।
আয়োজকরা জানান, মেলার পরিবেশ নিরাপদ ও পরিচ্ছন্ন রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সার্বক্ষণিক নিরাপত্তা, সুপেয় পানির ব্যবস্থা ও বসার জায়গার কারণে পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে ঘুরছেন নগরবাসী।
মেলায় আসা দর্শনার্থী নাসিমা আক্তার বলেন, “অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে, আমরাও কেনাকাটা করতে পারছি। পরিবেশটা সত্যিই মনোরম।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মেলা আরও কয়েকদিন চলবে। তাই সকলকেই মেলায় চলে আসার আমন্ত্রণ জানিয়েছেন তারা।
