স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ভালুকায় ডাকতিয়া ইউনিয়নের আঙ্গারগাড়া বাজারে মুক্তিযোদ্ধা সংসদের জায়গা দখল করে বণীক সমিতির ঘর নির্মান করছে বলে অভিযোগ করেছেন অত্র এলাকার বীর মুক্তিযোদ্ধারা । এ নিয়ে বীর মুক্তিযোদ্ধারা স্মারকলিপি দিয়েছে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ।

সূত্রে জানা যায় ময়মনসিংহ ভালুকার ডাকাতিয়া ইউনিয়নে আঙ্গারগাড়া মৌজায় এসএ-৩০০ নং দাগ, বিআরএস-৭০৬৯ নং দাগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ৮ নং ডাকাতিয়া ইউনিয়ন কমান্ডের দখলিয় ভূমিতে অনঅনুমোদিত আঙ্গারগাড়া বাজার বণিক সমিতির জোড়া মূলে ঘর নির্মাণ করা বন্ধের দাবী জানিয়ে আসছিল গত এক সপ্তাহ ধরে অত্র এলাকার বীর মুক্তিযোদ্ধারা । বীর মুক্তিযোদ্ধাদের দাবী কে উপেক্ষা করে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে মাটি ভরাটের কাজ শুরু করে। এরই ধারবাহিকতায় এর গত ৫ ডিসেম্বর জেলা প্রশাসাক ও ভালুকা উপজেলা বরাবর তারা স্মারক লিপি দেয় অত্র এলাকার বীর মুক্তিযোদ্ধারা ।
বীর মুক্তিযোদ্ধারা জানান ১৯৯১ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী কর্ণেল (অবঃ) অলি আহাম্মেদ ৮ নং ডাকাতিয়া ইউনিয়নে সুভাগমন করিলে ডাকাতিয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধারা সংবর্ধনা জানাইলে উনি মুক্তিযোদ্ধা সংসদ ৮ নং ডাকাতিয়া ইউনিয়ন কমান্ডের নামে ১০,০০০/- (দশ হাজার) টাকা অনুদান দেয়। অনুদানের টাকা দিয়া উল্লেখিত দাগের ৪০ শতাংশ জমি দখলে নিয়া ভালুকার কৃতি সন্তান মুক্তিযোদ্ধের সাব সেক্টর কমান্ডার দক্ষিণ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা টাইগার মরহুম এসএম নাজমুল হক তারার সরাসরি তথ্যাবধানে সংসদ কার্যালয় নির্মাণ করেন। পরবর্তীতে ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. মোঃ আনোয়ারুল আজিজ টুটুল এর সহযোগিতায় ও জেলা পরিষদের অর্থায়নে একটি স্মৃতি সৌধও নির্মাণ করা হয়। পরে ডাকাতিয়ার কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব শেখ ফরিদ মিন্টু এর সহযোগিতায় ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অর্থায়নে ৩৬,০০,০০০/- (ছত্রিশ লক্ষ) টাকা বরাদ্ধের মাধ্যমে আরোও একটি স্মৃতি সৌধ নির্মাণ করা হয়। পূর্বের সংসদ কার্যালয় ব্যবহার অনুপযোগি হইলে বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুর্শেদ আলম ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অনুদান দিলে ও ডাকাতিয়া ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধাদের অর্থায়নে বর্তমান সংসদ কার্যালয় নির্মাণ করা হয়। ডাকাতিয়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও ডাকাতিয়া ইউনিয়ন সংসদের কমান্ডের কমান্ডার মরহুম ডা. মাইন উদ্দিন আহাম্মেদ উক্ত ভূমি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ডাকাতিয়া ইউনিয়ন কমান্ডের নামে বরাদ্ধের জন্য আবেদন করেন এবং জেলা প্রশাসক মহোদয় মৌখিক ভাবে অনুমোদন দেয়। পরবর্তীতে নির্বিগ্নে অদ্যাবধি পর্যন্ত কার্যক্রম পরিচালনা করে আসিতেছি। ফ্যাসিস্ট সরকারের সহযোগি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডামী নির্বাচনের সাবেক এমপি এমএ ওয়াহেদের পাপুয়া নিউগিনি ব্যবসা প্রতিষ্ঠানে সিরাজুল ইসলামের তিন ভাই কর্মরত আছে এবং সেখান থেকেই দিগনির্দেশনা মোতাবেক অনঅনুমোদিত আঙ্গারগাড়া বাজার বণিক সমিতির নামে দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে। এ স্থান টি মুক্তিযোদ্ধা সংসদের এখানে বিভিন্ন সময় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা , সভা সমাবেশ করা হয় । বীর মুক্তিযোদ্ধা ও সন্তান রা আরো জানান এ কাজ অব্যাহত থাকলে মানববন্ধন সহ নানা কর্মসূচী গ্রহণ করা হবে ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খান জানান স্মারকলিপি পেয়েছি তদন্ত করে দেখা হবে ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *