বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর বীরগঞ্জে গত ২০ আগষ্ট/২৪ সকাল ১১-৩০ মিঃ সময় একদল ছাত্র জনতা বিক্ষোভ সহকারে কল্যানী উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে। বীরগঞ্জ উপজেলায় কল্যানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়, সাইকেল গ্যারেজ, ওয়াশ রুম নির্মানের দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে বিদ্যালয়ের বেশ কয়েকটি শ্রেণি কক্ষের আসবাব পত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। বিদ্যালয়ের ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হয়নি। অপর এক প্রশ্নের জবাবে জানান আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। বিদ্যালয়ের জমি নিয়ে সাবেক ইউ,পি চেয়ারম্যান আব্দুল খালেক এর সহিত মামলা মোকদ্দমা চলমান এবং নিম্ন আদালতে বিদ্যালয়ের পক্ষে রায় দেয় মাননীয় আদালত। এরই প্রেক্ষিতে মামলায় হেরে যাওয়া পক্ষের উস্কানিতে বিক্ষোভ কারীরা এই হামলাসহ শ্রেণি কক্ষের আসবাব পত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে খবর পেয়ে ছুটে যান নিজপাড়া ইউ,পি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। বিক্ষোভকারীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের কোন এ ব্যাপারে বক্তব্য পাওয়া যায় নাই।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *