বুলবুল আহমেদ
জেলা প্রতিনিধি

কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সি আই এস) এর উদ্যোগে, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নে, গত তিনদিন ব্যাপী দুর্যোগ পরিকল্পনায় নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব গোলাম ফারুক আহমেদ প্রধান শিক্ষক নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব জুবায়দুর রহমান সহকারী শিক্ষক অতীতপুর আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় আরোও উপস্থিত ছিলেন আতিকুল ইসলাম (নুরুজ্জামান) সাধারণ সম্পাদক বারহাট্টা সমাজ কল্যাণ সংস্থা। সভাপতিত্ব করেন জনাব রাফসান মিয়া কর্মকর্তা সিআইএস। এছাড়াও সিআইএস এর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় সাম্প্রতিক সময়ের দুর্যোগ ঝুঁকি কমানোর লক্ষ্যে পরিকল্পনা প্রণয়ন করা হয়, প্রাকৃতিক দুর্যোগের অংশ বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ,বজ্রপাত ঘূর্ণিঝড়ে করনীয় বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। তাছাড়া সি,আই,এস এর স্বাস্থ্য কর্মকর্তা জনাব ইমরান মৃধা খাদ্য, পুষ্টি, হাইজিন, সম্পর্কে আলোচনা করেন। উপস্থিতিদের গ্রুপ আলোচনার মাধ্যমে তাদের মতামত গ্রহণ করা হয়। পরিশেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি, ও উপস্থিত সকলেই সি,আই,এস এরকম কার্যক্রম কে স্বাগত জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরিশেষে এক বর্ণাঢ্য উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উক্ত মহতি আয়োজনের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *