সৈয়দ মুনিরুল হক নোবেল 

জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রাক-প্রাথমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ উপলক্ষে শুক্রবার বিকালে বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ১৯৮৭ ব্যাচের প্রাক্তন ছাত্র ও জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  মোঃ রুহুল আমীন মিলন। এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শতাধিক  ছাত্র-ছাত্রীবৃন্দ। সভায় বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *