হিজলা প্রতিনিধি
সোমবার ১১ মার্চ বিকেলে বরিশালের হিজলা উপজেলা পরিষদ চত্বরে হিজলা উপজেলা সম্মিলিত নাগরিক কমিটির আয়োজনে ” অগ্নিঝরা মার্চ শীর্ষক” ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতার ঘোষণা প্রদান, ১৭ই মার্চ জাতির পিতার শুভ জন্মদিন ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য পংকজ নাথ। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মাষ্টার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং ধুলখোলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন মাতুব্বর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং বড়জালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এনায়েত হোসেন হাওলাদার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান মোঃ তৌফিকুর রহমান সিকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিউদ্দিন মাস্টার, কাজিরহাট থানা থেকে আন্দারমানি ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক খান স্বপন, হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম মোঃ বেলায়েত হোসেন ঢালীর ছেলে নজরুল ইসলাম রাজু প্রমুখ । সভায় মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান লিটন, বীর মুক্তিযোদ্ধা মেজর(অবঃ) মহসিন সিকদার সহ হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
