লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসন ও জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ১২ মার্চ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল হায়াতের সভাপতিত্বে মাদক বিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠিত সেমিনারে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জপুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহকারী পরিচালক রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লাহ, পৌর মেয়র, রাবেয়া সুলতানাম ও কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান প্রমুখ। এসময় অত্র সেমিনারে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *