মোঃ ইমরুল আহসান
১৭ জানুয়ারি ভোর ০৬.৩০ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন ছিলিমপুর সাকিনস্থ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ২নং গেইটের সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১ (এক) কেজি গাঁজাসহ আসামী ১। মোঃ আব্দুল মান্নান (৪০), পিতা-মৃত কবেশ শেখ @ বিষ্ণু, মাতা-মৃত মাজেদা বিবি, সাং-রনশিবাড়ী, থানা-বাগমারা, জেলা-রাজশাহীকে গ্রেফতার করা হয়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার অধিনায়ক(অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ আব্দুর রাজ্জাক এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব মোঃ আরিফ আলী এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই(নিঃ) সোলায়মান আলী, কং/মোঃ শামীম হোসেন, কং/মোঃ ফজলুল রহমান, কং/মোঃ মাসুম মিয়া, কং/মোঃ জাহিদ হাসান এবং কং/এসএম মোস্তাক আহমেদ সৈকত এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়। এ সংক্রান্তে বগুড়া জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) একটি মামলা দায়ের করা হয়েছে।
