মিনহাজুল আবেদীন
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলাটি আয়তনের দিক দিয়ে সব চেয়ে বড় ও অন্যতম একটি উপজেলা এটি। এই উপজেলায় প্রচুর পরিমানে কৃষি খামারের আবাদ রয়েছে পাশাপাশি ছোট ছোট মিল স মিল সহ অসংখ্য শিল্পকল কারখানা ও রয়েছে। বিদ্যুৎ ব্যবস্থাপনায় দুর্নীতি করার কারণে ফুলবাড়িয়া উপজেলার শিল্প কারখানা আজ বিলুপ্তির পথে। মিল মালিকদের কাছে জানতে চাইলে তারা অত্যন্ত দুঃখের সহিত জানায় দিনে রাত্রে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা সময়ও বিদ্যুৎ পাইনা ফলে আমাদের সংসার চালানো কষ্টকর হয়ে পড়ছে। বিদ্যুৎ না থাকায় ছেলেমেয়েদের লেখাপড়াও কষ্টকর হয়ে পড়ছে সাধারণ জনতার কথা হচ্ছে বিদ্যুৎ কর্মকর্তাদের দুর্নীতির কারণেই আজ আমাদের কষ্ট ভোগ করতে হচ্ছে ।
