ফরিদপুর সদর উপ‌জেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. রাইসুল ইসলামের বিরুদ্ধে সেবা গ্রহিতাকে হয়রা‌নি ও উৎকোচ দা‌বির অভিযোগ পাওয়া গেছে।‌
এ ব‌্যাপা‌রে ভুক্ত‌ভোগী রাতুল শেখ প্রতিকার চে‌য়ে জেলা প্রশাসকের কা‌ছে লিখিত অভিযোগ দিয়েছেন। রাতুল শেখ শহরের গোলালচামট মোল্লাবাড়ি সড়কের মো. সোহেল শেখের পুত্র রাতুল শেখ মঙ্গলবার সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেনের কা‌ছেও অভিযোগ দেন।
রাতুল শেখ বলেন, আমি আমার জমির নামজারির জন্য এক মাস ধরে ওই অফিসের এক টেবিল থেকে আ‌রেক টেবিলে ঘুরছি। এরকম আরো কয়েকজন একই কাজের জন্য টেবিল থেকে টেবিলে ঘুরে হয়রা‌নির শিকার হ‌চ্ছেন। কেউ কোন কথা বলে না।তিনি বলেন, নামজারির জন্য সরকারি ফি লাগে ১১০০ টাকা। আর দাবি করে ১৬০০ টাকা।
তিনি বলেন, দি‌নের পর দিন ঘু‌রে হয়রা‌নির শিকার হ‌য়ে প্রতিকার চে‌য়ে
জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দি‌য়ে‌ছি।
ফরিদপুরের বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আবরার নাদিম ইতু বলেন, ফরিদপুর সদর ভূমি অফিসের অ‌নেক কর্মচারীর বিরু‌দ্ধে দুনীতির অভিযোগ র‌য়ে‌ছে। তি‌নি বলেন, আমরা চাই তারা যেন সততার সাথে নাগরিকদের সেবা দেন।
ফ‌রিদপুর সদ‌রের সহকারি কমিশনার (ভূমি) মো. সম্রাট হোসেন বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। সেটা জেলা প্রশাসকের কা‌ছে পাঠানো হয়েছে। জেলা প্রশসাক থেকে বিষয়টি তদন্তে শুনানির নি‌র্দেশ দিয়ে‌ছেন। শুনানি শে‌ষে পরবর্তী আই‌নি ব্যবস্থা নেওয়া হ‌বে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *