র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন দুর্জয় মোড়ে অবস্থানকালে ইং ০৯/০৫/২০২৪ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় গোপনসূত্রে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেট কারযোগে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ হয়ে মাদকের একটি বড় চালান নিয়ে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন কমলপুর এলাকার নুহা এনার্জি রিসোর্সেস লিমিটেড পাম্পের সামনে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফাহিম ফয়সাল এর নেতৃত্বে একটি আভিযানিক দল ইং ০৯/০৫/২০২৪ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৮.৪০ ঘটিকার সময় কমলপুর এলাকার নুহা এনার্জি রিসোর্সেস লিমিটেড পাম্পের সামনে পৌঁছিলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গাঁজা পরিবহনে ব্যবহৃত সাদা রঙ্গের টয়োটা করোলা প্রাইভেট কারের চালক ও তার সহযোগী পাম্পের পূর্ব পাশে মাদকদ্রব্য গাঁজাসহ গাড়িটি রেখে পালিয়ে যায়। এ সময় উক্ত স্থানের স্থানীয় লোকজনের সম্মুখে সাদা রঙ্গের টয়োটা করোলা প্রাইভেট কারের ভিতরে অভিনব কায়দায় রক্ষিত পিছনের ব্যাকডালার ভিতর থেকে (ক) ১৪ (চৌদ্দ) কেজি মাদকদ্রব্য গাঁজা এবং (খ) সাদা রঙ্গের ০১ টি প্রাইভেট কার উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
মাদক কারবারীরা মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অজ্ঞাত আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *