মোঃআল ইমরান
স্টাফ রিপোর্টার

জাতি ধর্ম,বর্ণ নির্বিশেষে মুসলিম ভাই-বোন পূর্বধলা উপজেলা সহ দেশ ও দেশের বাহিরের সকল মানুষকে কে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন,নেত্রকোনা জেলা বি এন পির সম্মানিত সদস্য,সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি, ১৬১ নেত্রকোনা -৫ আসনের আগামী নির্বাচনে ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী পূর্বধলার মাটি মানুষের নেতা,তারুণ্যের আইকন এ এস এম শহীদুল্লাহ ইমরান।

শুভেচ্ছা বার্তায় তিনি জানান, ঈদ মোবারক, ঈদ একটি নির্মল আনন্দের আয়োজন। একমাস সিয়াম সাধনার পরে পবিত্র ঈদুল ফেতরের ঈদ আসে। সিয়াম সাধনার পর ঈদুল ফেতরের ঈদের আনন্দের মাধ্যমে যেখানে মানুষ আত্নশুদ্ধির জন্য পরস্পরের মিলন বন্ধনের ঐক্যবদ্ধ হয়ে ঈদের আনন্দ খুশী ভাগাভাগি করে নেয়।

নিজেদের অতীত জীবনের সব পাপ-কুলুশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারন করেই পুর্নতা লাভ করে পবিত্র ঈদের খুশী। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম।

এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ব্যক্তি,পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি,সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন পরিব্যক্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।

পূর্বধলা বাসীসহ সবাইকে অগ্রিম ঈদ মোবারক, সকলের জীবনে বয়ে উঠুক ঈদের খুশি দূর হউক সকল কুলশতা ও জটিলতা, আল্লাহ পবিত্র ঈদুল ফিতরের উচিলায় বিশ্বের সকল মানুষকে সবাইকে ক্ষমা করুক, হেফাজত করুক, সকলে যেন মানুষে মানুষে জাতিতে জাতিতে ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে বিশ্বকে শান্তির বসবাসযোগ্য স্হান হিসাবে গড়ে তুলে।তাহলেই না সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ নামটি মর্যাদা পায় সকল প্রাণীর উপরে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *