মোঃ আল ইমরান
স্টাফ রিপোর্টার নেত্রকোনা
পূর্বধলা উপজেলা বি এন পি ও সকল অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে শেখ হাসিনার ফাঁসির দাবিতে এক বিক্ষোভ মিছিল ও অবস্হান কর্মসূচি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
অদ্য ১৫আগস্ট রোজ
বৃহস্পতিবার ২০২৪ ইং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও অবস্হান কর্মসূচিটি পূর্বধলায় অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,এ এস এম শহীদুল্লাহ ইমরান সদস্য নেত্রকোনা জেলা বি এন পি,সাবেক সভাপতি,সাধারণ সম্পাদক শহীদুল্লাহ হল শাখা,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সাবেক সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,আমরা আমরা এখন ও ক্ষমতায় আসি নাই। জনগণের ভোটে দেশে নির্বাচিত সরকার গঠন করা হবে। বি এন পি গণতন্ত্রে বিশ্বাসী ও গণ তান্ত্রিক প্রক্রিয়াই সরকার গঠন করতে চায়।
তাই নির্বাচিত সরকার গঠন করতে হলে জনগণের ভোটের প্রয়োজন,আমরা সব সময় জন গণের পাশে ছিলাম,আছি আর থাকবো। পূর্বধলায় অরাজকতা বিশৃঙ্খলার ঠাঁই নাই। আমাদের দলের চেয়ারপার্সন থেকে শুরু করে দেশনায়ক তারেক রহমানের এর নির্দেশে দেশে আইনশৃঙ্খলার স্বাভাবিক অবস্হা ফিরিয়ে আনতে কাজ করতেছি।
প্রশাসন সহ সকলকে আমরা এ ব্যাপারে সহযোগিতা করতেছি।
নিজ দলের বা যে কেউ অথবা তৃতীয় কোন পক্ষ বিশৃঙ্খলার চেষ্ঠা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।
শহীদুল্লাহ ইমরান বলেন, আমরা পূর্বধলায় শান্তি চাই, কথিত ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীরা বিশৃঙ্খলতা ও সন্ত্রাসের চেষ্ঠা করলে প্রতিহত সহ দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।
আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছিও রাজপথে থাকবো।কোন ভাবেই আওয়ামী সন্ত্রাসীদের মাঠে নামতে দিব না।
” দৈনিক একুশে নিউজের ” নেত্রকোনা জেলার স্টাফ রিপোটার মোঃ আল ইমরানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,দেশে দ্রুত নির্বাচন দরকার।
নির্বাচিত সরকার ছাড়া দেশ সুষ্ঠুভাবে চলতে পারে না।
শহীদুল্লাহ ইমরান আরো বলেন, আওয়ামীলীগ ১৬ বছরে দেশটা ধ্বংস করে ফেলেছে,সেই সাথে,বি এন পি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গুম হত্যা করছে, এবং কোটাবিরোধী আন্দোলনে ছাত্রদের হত্যা করছে।
তাই শেখ হাসিনা সহ যারা এ হত্যার সাথে জড়িত তাদেরকে দেশে ফিরিয়ে এনে দ্রুত আন্তরজার্তিক ট্রাইবুনালে বিচার করে ফাঁসিতে ঝুলানো হবে।
এ সময় উপস্হিত ছিল,হাজী আহমদ সরকার সদস্য নেত্রকোনা জেলা বি এন পি,হাজী মোঃ আঃ গনি,সদস্য নেত্রকোনা জেলা বি এন পি,মোঃ আঃ মান্নান সদস্য নেত্রকোনা জেলা বি এন পি,সাচ্ছাত তালুকদার, মোঃ ফিরোজ আকন্দ সদস্য সচিব যুবদল পূর্বধলা উপজেলা,মোঃ আসাদুজ্জামান ডানো যুগ্ম আহ্বায়ক যুব দল পূর্বধলা উপজেলা,মোঃ উজ্জ্বল মিয়া ভারপ্রাপ্ত আহ্বায়ক পূর্বধলা উপজেলা ছাত্রদল।
এ সময় বি এন পি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,সর্বস্তরের জনসাধারণ এবং গণ মাধ্যমের কর্মীরা উপস্হিত ছিল।
