সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ
পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইন সরকারী প্রাথমিক বিদ্যালয় এর “৪৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪” অনুষ্ঠিত। ১২ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. (সোমবার) সকাল ১১:০০ ঘটিকায় পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় এবং পুলিশ লাইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের “৪৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রায়হানুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নজরুল ইসলাম।
জাতীয় সংগীত এবং পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি । পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের সুনিপুণ প্যারেড এবং ডিসপ্লে উপভোগ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
