পাইকগাছায় স্কুল পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল মিলনায়তনে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ সচেতনতামূলক এ কর্মসূচির আয়োজন করে।

প্রধান শিক্ষক সঞ্চয় কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোখলেছুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *