পাইকগাছার বগুলার চকে এলাকার স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমাদের করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বগুলার চক মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ সভার আয়োজন করে।

অ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ রাশেদুল হাসান এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক লাইচ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মিহির রঞ্জন মন্ডল, এসএম তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সুপার এসএম খলিলুর রহমান, সুপার হামিদুর রহমান, জি এম মনিরুজ্জামান, শিক্ষক এসএম আহসান হাবিব, মোঃ আব্দুল আজিজ, আনিসুর রহমান, নজরুল ইসলাম, মনি শংকর, ইদ্রিস আলী, শিশির কুমার সরকার, শামসুর রহমান, আবু জাফর, আজহারুল ইসলাম, জি এম আব্দুল লতিফ, সুজন কুমার ঢালী,

দেবাশীষ কুমার বাছাড়, রণজিৎ কুমার মন্ডল, সালমা বেগম, গোস্ট বিহারি সানা, সুশান্ত কুমার বাছাড়, স্বপন কুমার মন্ডল, সুমন মন্ডল, তরিকুল ইসলাম, সীমা বিশ্বাস, গোবিন্দ চন্দ্র সরদার, সাকির, ইউসুফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এনামুল হক, কারিমুল ইসলাম, শিক্ষার্থী জাকারিয়া শুভ ও নাফছিন জহিফা। সভায় এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের প্রতি আহবান জানানো হয়।

এছাড়া সভায় বিদ্যালয়ের নিয়মিত পাঠদান করা, অনিয়ম ও গ্রপিং দুর করা, উন্নত স্যানিটেশন ব্যবস্থা, প্রয়োজনীয় ফ্যান, সুপেয় পানির ব্যবস্থা এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি, ছাত্র ছাত্রীর সংখ্যা বাড়ানো সহ বিদ্যালয়ের উন্নত পরিবেশ ফিরিয়ে আনা এবং সার্বিক উন্নয়নের দাবি জানানো হয়। এসব দাবি বাস্তবায়ন না হলে ক্লাস বর্জনের কথা জানান বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *