লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের পাঁচবিবি সহকারি পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে ২৭শে ডিসেম্বর ২০২৪ শুক্রবার এসআই মেহেদি হাসান তার সঙ্গে ফোর্স এ এস আই সোহেল রানা সহ পুলিশ কনস্টবলকে সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ২৭শে ডিসেম্বর ২০২৪ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫ টায় উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা গ্রামে অভিযান চালিয়ে ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে তার প্রতিবেশীর বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন। আটককৃত আসামি হলেন উক্ত উপজেলার পিয়ারা গ্রামের সিরাজুল ইসলাম এর ছেলে হিমেল (৩২) আদালতে ১৬ বছরের সাজার রায় হওয়ার পর থেকে সাজাপ্রাপ্ত আসামি হিমেল এলাকার বাইরে বহুদিন ধরে আত্ম গোপনে ছিলেন। ডাকাতি, অস্ত্র, বিস্ফোরক ও চাঁদাবাজী সহ পৃথক পৃথক তার নামে ৪ টি মামলা রয়েছে, ৪ টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। পাঁচবিবি থানার সহকারী পুলিশ ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মাসুম এর কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার উক্ত সাজা প্রাপ্ত আসামিকে পাঁচবিবি থানা থেকে জয়পুরহাট আদালতে প্রেরণ করার পর সেখান থেকে সাজাপ্রাপ্ত আসামী হিমেল কে কারাগারে পাঠানো হয়েছে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *