আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সার্বিক নিরাপত্তার স্বার্থে র্যাব -১৪ ময়মনসিংহ এর আওতাধীন দায়িত্বপূর্ণ এলাকায় (ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলা) উল্লেখযোগ্য পশুর হাটে অস্থায়ীভাবে র্যাব কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।
উক্ত কন্ট্রোল রুম সমূহের সেবা গ্রহণ করার জন্য আপনাদের অনুরোধ করা হলো। পশুর হাটে লেনদেনের সময় জাল টাকার বিষয়ে সতর্ক থাকুন, আপনার আশেপাশে অজ্ঞান পার্টি বা মলম পার্টির উপস্থিতি সন্দেহ করলে আমাদের অবহিত করুন, অতিরিক্ত হাসিল আদায় করতে চাইলে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে অবহিত করুন।
