নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলা সদরে কালিয়ারা গাবড়াগাতী ইউনিয়নে সিধলী রোডে হাতকুন্ডলীতে গ্রামের একই পরিবারের
তিনজনকে কুপিয়ে মারাত্মক জখম ,বাড়িঘর ভাংচুর , লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে। প্রাণনাশের হুমকির মুখে চরম আতংকে রয়েছে বৃদ্ধ আব্দুল রাজ্জাকের অসহায় পরিবারটি ।
ভূক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায় , কয়েক বছর যাবত পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের কালো থাবার শিকার হয়েছে হাতকুন্ডলী গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল রাজ্জাকের পরিবার ।
ভূক্তভোগী বৃদ্ধ আব্দুল রাজ্জাক ভিডিও সাক্ষাৎকার বলেন ,এলাকার বন্দ পাটলীর আবুল কদ্দুছের ছেলে মো , রফিকুল ইসলামের হুকুমে তার ভাই মিনাল , সাফায়েত , শফিকুল, লাল মিয়ার ছেলে মুন্না ,
নুর উদ্দিনের ছেলে মিটন ,টিটন ,ঈমাম হোসেনের ছেলে সাদির ,রজব আলীর ছেলে আব্দুল আলী , আবুল আলীর ছেলে বাচ্ছু ,দিলুয়ার ,হাতকুন্ডুলীর নজরুলের ছেলে ইব্রাহিম ,রাজা মিয়ার ছেলে বাদশা সহ আরো অনেকে । হাতকুন্ডুলীর মৃত রবন আলীর ছেলে রাজ্জাকের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় দুর্বৃত্তরা জঘন্য অপরাধ নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের পরিকল্পিতভাবে মাসুদ আলম ,আলমগীর হোসেন, জসিম উদ্দিন আমার তিন সন্তান ও স্ত্রী রেজিয়া খাতুন কে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে । মাসুদ আলমের হাত ভেঙ্গে যায় , শরীরের বিভিন্ন স্থানে কেটে গিয়ে নীলা জখম হয় । আলমগীর হোসেনের ডান কান কেটে নেয় , তার মাথায় মারাত্মক জখমে ২৬টি সেলাই লাগে । এই দুই জখমী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কষ্ট যন্ত্রণা ভোগ করছে । আরেক ছেলে জসিম উদ্দিন ও তার মা নেত্রকোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
এ ছাড়া আমার ছেলেদের বৌ মিনা আক্তার , সাবিনা আক্তার কে মারধর করে , অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে বাড়িঘর ভাংচুর করে , রাস্তা থেকে এক লক্ষ দশ হাজার টাকা , তিন ভড়ি স্বর্ণ , জমির দলিল পত্র ঘরের দশ হাজার টাকা সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।
ভূক্তভূগী আরো জানান ,৫ ,৬ জুলাই ২০২৪ তারিখে এই সব অত্যাচার নির্যাতন করে এবং ৯ আগষ্ট রাতে বনের লাসে দুর্বৃত্তরা আগুন জ্বালিয়ে দেয়। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । বর্তমানে আইন আদালত ও থানা পুলিশের কার্যক্রম আপাতত বন্ধ থাকায়
কোন প্রকার আইনের আশ্রয় নিতে পারছি না
তাই সাংবাদিকদের মাধ্যমে এই অভিযোগ সকল কে জানাচ্ছি । আমি ও আমার পরিবার
চরম আতংকের মধ্যে আছি । এই ঘটনার ন্যায় বিচার এবং শাস্তি চাই ।
দেশের ক্রান্তিকালে নাম না প্রকাশের শর্তে ওয়ার্ড মেম্বার ও এলাকাবাসী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে জানান ,
এই দূর্সময়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে ,
ব্যক্তিগত বিষয় যেন রাজনৈতিক ভাবে কাজে লাগিয়ে কেউ যেন গোলা পানিতে মাছ শিকার করতে না পারে ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *