বুলবুল আহমেদ
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় জেলা বিএনপির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত নেত্রকোনা (২)আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক এঁর মমতাময়ী মা নূরজাহান বেগম (৮৫) ২৭শে ডিসেম্বর ময়মনসিংহের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর সময় তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার প্রথম জানাজার নামাজ নেত্রকোনা সদর উপজেলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজার নামাজ গ্রামের বাড়ি সদর উপজেলার আমতলা ইউনিয়নের আতকাপাড়ায় এম এ হামিদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
উনার মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান,বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নূরু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী, কেন্দ্রীয় বিএনপি এর কাযনিবাহী কমিটির সদস্য ড,আরিফা জেসমিন নাহীন ,জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুল হক সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *