নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারী ডিমলা উপজেলায় চাকরি স্থায়ীকরনসহ চার দফা দাবিতে কলম বিরতি ঘোষণা করছে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) অ্যাসোসিয়েশন। সংগঠনটির ডিমলা উপজেলা নেতা,মোস্তাবুলবুল বাদশা বলেন, নিবন্ধন অধিদপ্তরের আওতাধীন সব জেলা উপজেলাসহ ৫১৬ টি
সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নিবন্ধন এর জন্য গৃহিত দলিল অবিন্যাস যোগ্য স্থায়ী বালাম বহিতে সঠিক ও নির্ভুল ভাবে লিপিবদ্ধ করা ও সরকারের বিভিন্ন সংস্থাসহ জনগণের চাহিদা মোতাবেক অবিকল নকল সরবরাহ রাজস্ব আদায়ের জন্য প্রায় ১৬ হাজার নকল নবিশ কাজ করে আসছে। কিন্তু নকল নবিশ গন কোন ধরনের ন্যায্যমূল্য পায় না।তাই অনতিবিলম্বে নকল নবিসদের চাকরি স্থায়ী করনের জন্য সরকারের প্রতি আহ্বান করা হলো।
