নীলফামারীর সৈয়দপুরে ইটভাটায় মাটি ব্যবহারের জন্য অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে তিন ইটভাটাকে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন নীলফামারী পরিবেশ অধিদপ্তর ও সৈয়দপুর উপজেলা প্রশাসন।

রবিবার (২১ জানুয়ারী) দুপুরে সৈয়দপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম এ জরিমানা করেন।

সৈয়দপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, ‘ইটভাটা প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুসারে তিন ইটভাটাকে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ইটভাটায় ব্যবহারের উদ্দেশ্যে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে এই জরিমানা করা হয়েছে।’

জানা গেছে, সৈয়দপুর উপজেলার কামারপুকুর নামক এলাকার আইসঢাল মৌজায় অবস্থিত মোছা. নারজুমেরা খাতুন এর মালিকানাধীন মেসার্স এ বি এল ব্রিকস এবং কুজিপুকুর মৌজায় অবস্থিত মো. আব্দুর রাজ্জাক (রাজু) এর মালিকানাধীন মেসার্স এম এইচ ই ব্রিকস ও মো. জাহিদ সরকার এর মালিকানাধীন মেসার্স ইউ বি এল ব্রিকস। এ সময়ে এই তিনটি ইটভাটার মালিক কে অবৈধভাবে কৃষি জমি হতে মাটি সংগ্রহ করে ইটভাটা পরিচালনার দায়ে মোট চার লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।

নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তর, সহকারী পরিচালক কমল কুমার বর্মন বলেন, ‘অনুমোদন ব্যতিত ইটভাটায় মাটি সংগ্রহপূর্বক ইটভাটা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়। ইটভাটার কিলনে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানো হয়। ইটভাটায় মাটি সংগ্রহ না করার জন্য সতর্ক করা হয়।’

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *