রবিউল ইসলাম
নালিতাবাড়ী (শেরপুর)
শেরপুরের নালিতাবাড়ীতে সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবক দরবেশ আলী মন্ডল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজ -লিটন স্পোর্টস ফাউন্ডেশনের পরিচালক ও বাংলাদেশ জাতীয় ওমেন্স ভলিবলদলের কোচ ফিরোজ আলম।
অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেছার উদ্দিন, উর্ধ্ব সিড়ি ক্রীড়া চক্রের সভাপতি আহমদ আলী মাস্টার, সাবেক ইউ পি সদস্য সাহাজুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
উক্ত ফুটবল টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশগ্রহণ করছে।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন দাওধারা একাদশ বনাম রুপনারায়ন কুড়া একাদশ।
পরে দাওধারা একাদশ ১-০ গোলে জয় লাভ করেন।
উদ্বোধনী ফুটবল খেলা দেখতে দুর-দুরান্ত থেকে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
