লুৎফর রহমান
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে ৩ নভেম্বর (২০২৬ ) মঙ্গলবার কালাই উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের অফিসার জনাব এফ এফ গোলাম রব্বানী এর সভাপতিত্বে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক সুপার ভাইজার তাজমিনুল ইসলাম ও উপজেলা মডেল মসজিদের খতিব শায়েখ মাওলানা মোঃ মামুনুর রশিদ মামুন ।
পরিশেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দের মাধ্যমে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
এ সময় উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তা-কর্মচারী, উপজেলা মডেল মসজিদের খতিব ও মোয়াজ্জিন, অত্র উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখিত প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কওমি ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।
