রবিউল ইসলাম
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ইং বাস্তবায়ন উপলক্ষে (১৬ই অক্টোবর) বৃহস্পতিবার বেলা ১০টায় নালিতাবাড়ী উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষ মেঘমালয়ে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশ গ্রহণে টিকাদান কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর জেলা তথ্য কর্মকর্তা মুহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে, কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন, নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ,শেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম মোহাইমোনুল ইসলাম প্রমূখ।

উক্ত কর্মশালায় বক্তারা বলেন, টাইফয়েড একটি জীবাণু বাহিত রোগ। এটি পানি ও খোলা খাবারের মাধ্যমে মানবদেহে সংক্রমণ ছড়ায়। গত ১২ অক্টোবর থেকে সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের টাইফয়েড টিকা প্রদান শুরু হয়েছে সরকার । সারাদেশে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হবে।

উল্লেখ্য, ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে একডোজ টিকা প্রদান করা হবে। এই টিকা তিনটি উপায়ে প্রদান করা হবে। এই টিকা পেতে জন্মনিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে সরকারি ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে এবং নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে টিকা পাওয়া যাবে।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *