সামদানি হোসেন বাপ্পী
ময়মনসিংহ

‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মাধ্যমে ময়মনসিংহে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪’ পালিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন।পরে এক বর্নাঢ্য শোভাযাত্রা জেলা ও দায়রা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে শুরু করে নগরীর নতুন বাজার প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।এরপর দিবসটি উপলক্ষে টাউন হলের এড. তারেক স্মৃতি অডিটরিয়ামে জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীনের সভাপতিত্বে ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেওয়ান মনিরুজ্জামান ও সহকারী জজ সম্পার যৌথ সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাইবার ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মোঃ বজলুর রহমান,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মোঃ আনিসুর রহমান, বিজ্ঞ বিশেষ জজ (জেলা জজ) ফারহানা ফেরদৌস,জেলা প্রশাসক দিদারে আলম মোহম্মদ মাকসুদ চৌধুরী, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মাছুম আহাম্মদ ভূঞা,সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আলহাজ্ব মোঃ ফজলুল হক, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মোঃ আবুল কালাম,বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এড. কবির উদ্দিন ভূইয়া,বিজ্ঞ সরকারী কৌঁসুলি মোঃ সাইফুল ইসলাম। এছাড়া দিবসটি উপলক্ষে ময়মনসিংহ জেলা আইনগত সহায়তা কমিটি ও জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজন মেলা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- আদালতের বিচারকগণ ও এর অধীনস্ত কর্মচারীগণ, জেলা প্রশাসন পুলিশ প্রশাসন, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ লিগ্যাল এইড এবং প্যানেল আইনজীবী ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *