নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের নগরকান্দা উপ‌জেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই প‌ক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

এ ঘটনা‌টি ঘ‌টে‌ছে র‌বিবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার ফুলসুতি ইউনিয়নের শলিথা গ্রামে।

স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্য (মেম্বার) রবিউল ইসলামের নেতৃত্বে শলিথা গ্রামের এনায়েত হোসেনের বসতবাড়িসহ প্রতিপক্ষের সমর্থক‌দের কয়েকটি বাড়ি ঘরে হামলা চা‌লি‌য়ে ভাঙচুর করা হয়। পরে শুরু হয় দুই প‌ক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র রামদা, ঢাল ও সড়‌কি সংঘর্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। এতে দুই পক্ষের কমপ‌ক্ষে ১২ জন আহত হয়েছে।

সংঘ‌র্ষে ক্ষ‌তিগ্রস্থ এনায়েত হোসেনের স্ত্রী ওয়াহিদা আক্তার জানান, রবিউল মেম্বারের নেতৃত্বে তার দলবল আমাদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল লু‌টে নেয়। বাধা দিতে গেলে আমরা মারধরের শিকার হই।

ওই ইউ‌পির সাবেক ইউপি সদস্য (মেম্বার) রবিউল ইসলাম হামলার ঘটনা অস্বীকার করে বলেন, আমাদের কোনো সমর্থক ও‌দের বাড়িঘ‌রে হামলা বা লুটপাট ক‌রে‌নি। উ‌ল্টো তা‌দের লোকজন আগে হামলা চালিয়ে অ‌নেক‌কে আহত ক‌রে‌ছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ব‌্যাপা‌রে নগরকান্দা থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, খবর পে‌য়ে পুলিশ ঘটনাস্থলে গি‌য়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে রয়েছে।

তি‌নি ব‌লের , এ ঘটনায় কো‌নো পক্ষই থানায় অভিযোগ ক‌রে নি।

By news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *