মোঃআব্দুস ছাত্তার
ধোবাউড়া প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় ৭১টি ভারতীয় মদের বোতলসহ ৩ জনকে আটক করা হয়েছে।
ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ আল মামুন সরকার নির্দেশে এস আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স এ এস আই রকিব রায়হানকে সাথে নিয়ে বৃহস্পতিবার রাত ১১ টায় উপজেলার পঞ্চনন্দপুর এলাকা বিশেষ অভিযান চালিয়ে ঢাকাগামী একটি মাইক্রো তল্লাশি করে ৭১ বোতল ভারতীয় মদসহ ৩ জন আটক করা হয়। আটক কৃতরা হলেন দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর রানীপুর গ্রামের আমিনুল ইসলাম, পোড়াকান্দীয়া ইউনিয়নের বতিহালা গ্রামের আল আমিন ও দুধনই গ্রামের আব্দুল হেলিম। জব্দ করা হয়েছে মাইক্রোবাস।
অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, মাদকের বিরুদ্ধে আমরা অভিযান অব্যাহত থাকবে।
