স্টাফ রিপোর্টার
আব্দুল মতিন মাসুদ
ময়মনসিংহের ধোবাউড়ায় লাক মিয়া হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত । গোয়াতলা ইউনিয়ন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের এর সভাপতি লাক মিয়া হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
২০মার্চ বুধবার সকালে উপজেলার গোয়াতলা বাজারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উদ্যোগে আয়োজিত মানবন্ধনে লাক মিয়া হত্যার দুষিদের ফাঁসির দাবি জানানো হয়। উক্ত মানবন্ধনে বক্তব্য রাখেন লাক মিয়ার বাবা আঃ হাই,বড়ভাই, জজ মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্বপন কুমার।
এসময় উপস্থিত ছিলেন, মিলন তালুকদার,সোহেল মিয়া,মোহন চন্দ্র বর্মন,জাহিদ হাসান রুহুল,সারোয়ার জাহান,শরিফ মিয়া প্রমূখ।
উল্লেখ্য যে,গত ১৫ মার্চ শুক্রবার দিবাগত রাতে ভারতীয় চোরাচালানের মাধ্যমে চিনির ব্যবসাকে কেন্দ্র করে ছুরিকাঘাত করে গোয়াতলা ইউনিয়ন শেখ রাসেল পরিষদ এর সভাপতি লাক মিয়াকে হত্যার ঘটনা ঘটে।
